ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৈকতের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে সৈকত আলির অলরাউন্ড নৈপুণ্যে লেজেন্ডস অব রূপগঞ্জকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

রোববার বিকেএসপির তিন নাম্বার মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩৭ রান করে রূপগঞ্জ।

শেখ জামালের ইনিংসে দুবার বৃষ্টি নামে। তবে ১৮ ওভারের পর আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তখন তাদের প্রয়োজন ছিল ১২১ রান, দলটির স্কোর ছিল তখন ৪ উইকেটে ১২৭।

ম্যাচ সেরা ওপেনার সৈকত খেলেন ৪৩ রানের ইনিংস। অধিনায়ক ও কিপার-ব্যাটসম্যান সোহান অপরাজিত ছিলেন ৪৪ রানে।

রূপগঞ্জ ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন সাব্বির রহমান। ৩১ বলের ইনিংসে তিন চারের পাশে একটি ছক্কা। শেষ দিকে ১৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন নাঈম ইসলাম।

শেখ জামালের সালাউদ্দিন সাকিল ও সৈকত নেন দুটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে শুরুতেই নাসির হোসেনকে হারায় শেখ জামাল। দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নেন ইমরুল কায়েস। তবে বিস্ফোরক ব্যাটিংয়ে ইমরুলের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন সৈকত। শেষ পর্যন্ত ৩০ বলে চার ছক্কা ও দুই চারে ফিরেন ৪৩ রান করে।

দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন সোহান ও ইলিয়াস সানি। এর মাঝেই ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টির বাগড়া। পরে খেলা শুরু হলে ইলিয়াস সানি আউট হলেও এক প্রান্তে অবিচল থেকে খেলে যান সোহান। পরে ১৮ ওভার শেষে আবারও বৃষ্টি নামলে আর খেলা হয়নি। ৩০ বলে ৩ ছক্কা ও এক চারে ৪৪ রানে অপরাজিত থাকেন শেখ জামাল অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সৈকতের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

আপডেট সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১