ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

পাঁচ মাসে ৬০ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২২

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে পাঁচ মাস ১২ দিনে বিভাগে ৬১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (১২ জুন মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া বৃষ্টি হওয়ায় ডায়রিয়ার সংক্রমণের হার কমে এসেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বরিশালে আট হাজার ৩৫৩ জন, পটুয়াখালীতে ১২ হাজার ১৯৯ জন, ভোলায় ১৬ হাজার ১৯৮ জন, পিরোজপুরে আট হাজার ৫৪৮ জন, বরগুনায় নয় হাজার ১৯৯ জন, ঝালকাঠিতে ছয় হাজার ৪৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের ছয় জন, পটুয়াখালীর আট জন, ভোলার দুই জন, পিরোজপুরে একজন এবং বরগুনার পাঁচ জন। আক্রান্তের মধ্যে ৬০ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৫ হাজার ১৮৯ পিস এবং ৫০০ সিসির ৩৪ হাজার ৬২৪ পিস স্যালাইন মজুত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

পাঁচ মাসে ৬০ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২২

আপডেট সময় ০৮:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১