ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

মুশফিককে আউট না দেওয়ায় লাথি মেরে উইকেট ভাঙলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান।

এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমত ধুঁকছে আবাহনী।

৯ রানেই ৩ উইকেট হারিয়ে মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম।

২.৫ ওভারে ১৫ রানের খরচায় তিন উইকেট দখল করেছেন তিনি।

শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান।

অবশ্য মাত্র ১ ওভার করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন।

আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মেরে বসেছেন তিনি।

পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব । ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি।

এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।

এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশ কিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

মুশফিককে আউট না দেওয়ায় লাথি মেরে উইকেট ভাঙলেন সাকিব

আপডেট সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১