ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা মেডিকেলে র‌্যাবের হানা, ২৪ দালাল আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাসপাতালের ভেতর ও বাইরে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে আটক করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, দালালচক্রের সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে রোগী নামাতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের ব্রেনওয়াস করে তাদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং সরকারি মেডিকেলের চিকিৎসকদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

অভিযোগের ভিত্তিতে সকাল ১১টার দিকে ঢামেকের পরিচালককের প্রতিনিধি ও র‌্যাব-৩ এর সহযোগিতায় অভিযান চালানো হয়। তিন ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কেউ কেউ আগেও আটক হয়েছিল বলে জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. আশরাফুল আলম বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। আজকের অভিযানটিও মনিটরিংয়ের একটা অংশ। আমাদের এই মনিটরিং চলমান থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা মেডিকেলে র‌্যাবের হানা, ২৪ দালাল আটক

আপডেট সময় ০৪:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১