ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে’:ডেপুটি স্পিকার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কিত পর্যটকরা মাদকের চাহিদা ও যোগান উভয়ই নির্মূল করতে হবে: চরমোনাই পীর তিন বছরে সব কৃষক পাবেন কার্ড, এক বছরের মধ্যে ৪৩ লাখ: কৃষিমন্ত্রী

বিশাল বাজেটের ‘বঙ্গবন্ধু’তে শুভর পারিশ্রমিক ১ টাকা!

আকাশ বিনোদন ডেস্ক :

ক্যারিয়ারের সেরা চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এই ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। ইতোমধ্যে ছবিটির মুম্বাই অংশের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের শুটিং হবে বাংলাদেশে।

কিন্তু বিশাল বাজেটের ‘বঙ্গবন্ধু’তে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে নায়ক আরিফিন শুভ কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন? মাত্র ১ টাকা! কিন্তু কেন? এর কারণ অভিনেতা নিজেই জানালেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন।’

শুভ বলেন, ‘বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা-ই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব, তাই ফ্রি কাজ করব না। আমি ১ টাকা নেব, নিয়েছিও।’

অভিনেতা আরও বলেন, ‘বাংলাদেশের একজন অভিনয়শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে পারাটা অনেক বড় সম্মানের। অর্থ তার কাছে নগণ্য। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না। সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সান্নিধ্য। এসব টাকা দিয়ে মাপা বোকামি। আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই। লক্ষ্য শুধু বঙ্গবন্ধুকে ঠিক ভাবে পর্দায় ফুটিয়ে তোলা।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রনাট্য রচনা করেছেন অতুল তিওয়ারি এবং শামা জাইদি। সংগীতায়োজন করবেন বলিউডের সংগীত পরিচালক শান্তনু মৈত্র। এর বিভিন্ন চরিত্রে শুভ ছাড়াও অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা (বঙ্গবন্ধুর স্ত্রী), নুসরাত ফারিয়া (শেখ হাসিনা), চিত্রনায়ক রিয়াজ (তাজউদ্দীন আহমেদ)। আরও আছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, শহীদুল আলম সাচ্চু, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ ও মিশা সওদাগর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে

বিশাল বাজেটের ‘বঙ্গবন্ধু’তে শুভর পারিশ্রমিক ১ টাকা!

আপডেট সময় ১১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১