ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুঃখ প্রকাশ করেই পার পেয়ে গেল মোহামেডান

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শুনানিতে জৈব সুরক্ষা বলয় ভাঙার দায় স্বীকার করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এজন্য তাদের কোনো শাস্তি পেতে হয়নি।

বরং দুঃখ প্রকাশ করেই পার পেয়ে গেল ঐতিহ্যবাহী ক্লাবটি।

গত ৪ জুন চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে এক ব্যক্তির অনুপ্রবেশের অভিযোগ পাওয়া যায়। গত ৫ জুন এক বিবৃতিতে এই অভিযোগের তদন্ত শুরু করার কথা জানায় ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএম।

গত মঙ্গলবার শুনানিও হয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন। সেই শুনানিতে উপস্থিত ছিলেন ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানও। কাজী ইনাম আহমেদ আরও জানিয়েছেন, ভবিষ্যতে এই ঘটনার পুরনাবৃত্তি না করার জন্য মোহামেডানকে নোটিশ দিচ্ছেন তারা।

এক ভিডিও বার্তায় কাজী ইনাম জানান, জৈব সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মোহামেডান। তিনি বলেন, ‘বিসিবি এবং সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। শুনানিতে মোহামেডানের শীর্ষ কর্তাদের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসান এবং দলের ম্যানেজার উপস্থিত ছিলেন। তারা জৈব সুরক্ষা বলয় ভঙ্গের ব্যাপারে অবগত এবং তারা দুঃখ প্রকাশ করেছেন। ’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টকে নিরাপদ এবং সুরক্ষিত রাখার ব্যাপারে নিশ্চিত হতে চাই। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সঙ্গে যোগযোগ রাখছি। জৈব সুরক্ষা বলয় বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য মোহামেডানকে আমরা নোটিশ দেবো। ’

এর আগে তদন্তের ঘোষণা দেওয়ার সময় সিসিডিএম চেয়ারম্যান ঘটনা তদন্ত করে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু সেই ব্যবস্থা বলতে বাস্তবে শুধু নোটিশ পর্যন্তই। এমনকি বিবৃতিতে ঘটনার কথা সুনির্দিষ্ট করে বলাও হয়নি। অথচ আগেরবার বলা হয়েছিল, গত জুন মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙার সম্ভাব্য ঘটনা ঘটেছে। সেদিনের অনুশীলনে দলটির অধিনায়ক সাকিব, কোচ মেহরাব হোসেন, ম্যানেজার সাজ্জাদ আহমেদ ও কয়েকজন নেট বোলার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

দুঃখ প্রকাশ করেই পার পেয়ে গেল মোহামেডান

আপডেট সময় ০৮:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১