ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক:

সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩০৩ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১৫ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় এক হাজার ৩০৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৮টির। কমেছে ৯২টির। অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির। কমছে ৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ২৬৭ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

আপডেট সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১