ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ড্রেনে ময়লা যাওয়া ঠেকাতে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মেয়রের

আকাশ জাতীয় ডেস্ক:

দ্রুততম সময়ের ভেতর রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করছে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় চলতি বর্ষা মৌসুমে যে ধরনের ভারি বৃষ্টিপাত হচ্ছে তার ধারণ ক্ষমতা ঢাকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মেয়র বলেন, অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যার কিছুটা সুফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

মেয়র আরও বলেন, রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতা নিরসনে পুলিশ লাইনের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনও অবস্থাতেই যেন ড্রেনে না পড়ে সে বিষয়ে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ড্রেনে ময়লা যাওয়া ঠেকাতে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মেয়রের

আপডেট সময় ০১:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১