ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে অপহরণ প্রাক্তন ‘স্বামী’র, মামলা করলেন বর্তমান স্বামী!

আকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর জলঢাকায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্ত্রী মনিরা সুলতানাকে অপহরণ করার অভিযোগ এনে থানায় মামলা করেছে বর্তমান স্বামী সেলিমুর রেজা। গতকাল সোমবার রাতে মনিরার প্রাক্তন স্বামী মোরশেদুর রহমান মিনারসহ ৬ জনকে আসামি করে জলঢাকা থানায় স্ত্রী অপহরণের মামলা দায়ের করেন তিনি।

অভিযুক্ত মোরশেদুর রহমান মিনার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মহশিন আলীর ছেলে। মনিরা সুলতানা জলঢাকা উপজেলায় একটি সংস্থার কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল হক।

অভিযোগে জানা যায়, মনিরা সুলতানার ১০ বছর আগে বিয়ে হয়েছিল মোরশেদুর রহমান মিনারের সঙ্গে। সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০২০ সালের নভেম্বর মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারি মনিরা সুলতানাকে বিবাহ করেন সেলিমুর রেজা।

সেলিমুর রেজার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়। তার বাবার নাম মৃত শাহজাহান আলী। বর্তমানে তিনি নীলফামারী সদরের কাজিরহাট একটি সংস্থার অফিসে কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত আছেন।

অভিযোগে আরও জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর থেকে প্রাক্তন স্বামী মোরশেদুর রহমান মিনার মনিরাকে উত্ত্যক্ত করায় এর আগেও মিনারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। ঘটনার দিন সোমবার সকালে মনিরা সুলতানা অফিস জলঢাকার বগুলাগাড়ী হইতে চার্জার ভ্যানযোগে আমরুলবাড়ি এলাকায় কিস্তি আদায়ের লক্ষ্যে যাওয়ার পথে আমরুলবাড়ি নামক এলাকায় মনিরা সুলতানার পথরোধ করে তার প্রাক্তন স্বামী মিনার। পরে তাকে টানাহেঁচরা করে মাইক্রোযোগে নিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক মনিরা সুলতানাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমলে নিয়ে আমরা কাজ করছি। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

স্ত্রীকে অপহরণ প্রাক্তন ‘স্বামী’র, মামলা করলেন বর্তমান স্বামী!

আপডেট সময় ১১:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১