ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূকে হত্যার হাসপাতালে লাশ ফেলে পলায়ন

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ওই গৃহবধুকে শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মাকসুদা সুলতানা ঝিনুক (২২) কসবা উপজেলার বাদুইর গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। পাঁচ বছর আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে সোহেল মিয়ার সঙ্গে তার বিবাহ হয়। সোহেল পেশায় মোটর পার্টস ব্যবসায়ী।

এই দম্পতি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বসবাস করছিলেন। তাদের আরিয়ান নামে তিন বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মাকসুদা সুলতানা ঝিনুককে নির্যাতন করত। ভুক্তভোগী বিষয়টি তার স্বজনদের একাধিকবার জানিয়েছেন। গৃহবধূর স্বজনরা এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বসেছে।

নিহতের বড়বোন তানিয়া আক্তার জানান, তার বোনকে হত্যার তাদেরকে জানানো হয়, ঝিনুক আত্মহত্যা করেছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ ইবনে আনোয়ার হোসেন বলেন, গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা অবহিত হওয়ার পর ঘটনাস্থলে আমরা ফোর্স পাঠিয়েছি। নিহতের স্বজনের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহবধূকে হত্যার হাসপাতালে লাশ ফেলে পলায়ন

আপডেট সময় ১০:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১