ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটপাতে প্রসব বেদনায় কাতর নারী, হাসপাতালে নিল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রসব বেদনায় রাস্তার ধারে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। থানা থেকে খবর পেয়ে ছুটে আসেন হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া।

৯৯৯ নাম্বারে কল করা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি করান তিনি। সেখানেই এক ছেলের জন্ম দেন ওই নারী।

বিকেল ৪টা ২০ মিনিট। নগরের নয়াবাজারের বিশ্বরোডের কাঁচাবাজারে প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে আছেন ভারসাম্যহীন এক নারী। পাশেই মোবাইল ডিউটি করছিলেন হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া। এমন সময় জানতে পারেন মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় ছটফট করছেন। ছুটে যান ঘটনাস্থলে।

৯৯৯ নাম্বারে যোগাযোগ করা সুমনসহ লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর পরিচালকসহ অন্যদের সহায়তায় প্রসূতি মানসিক ভারসাম্যহীন নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান। সেখানে সাড়ে ৪টার দিকে একটি ছেলের জন্ম দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাচ্চা ও মায়ের দেখাশুনা করার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সঙ্গে নিয়ে বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাচ্চাটিকে দেখাশুনার জন্য স্থানীয় এক দম্পতির কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (৮ জুন) আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসআই সতেজ বড়ুয়া বলেন, থানা থেকে ফোন আসে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটপাতে কাতরাচ্ছেন। খবর পেয়ে সেখানে যাই। সঙ্গে সঙ্গে তাকে ফুটপাত থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ছেলের জন্ম দেন। স্থানীয় এক এনজিওকর্মী এবং হাসপাতালের মালিক বিল পরিশোধের ব্যবস্থা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুটপাতে প্রসব বেদনায় কাতর নারী, হাসপাতালে নিল পুলিশ

আপডেট সময় ০৬:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১