ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের গাড়িকে ৫০ গজ টেনে নিল ট্রেন, এসআইসহ আহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের সঙ্গে পুলিশবাহী প্রাইভেটকারের ধাক্কা লেগেছে। এ সময় ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে প্রায় ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিং এ রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হলেন— রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহউদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেবদুলাল জানান, দিবাগত রাতে রায়পুরা থানার পুলিশের একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে প্রাইভেটকারে যাচ্ছিলেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে ও সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন আরও দুজন।

রাত পৌনে ২টায় প্রাইভেটকারটি সাপমারা রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় প্রাইভেটকারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে গাড়িটি পুরো দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরে পেছনের অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় খবর দেন। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সাপমারা রেলক্রসিংয়ে অন্যান্য দিন গেটম্যান থাকলেও ঘটনার সময় সেখানে কেউ ছিল না। রেল ক্রসিংটি অরক্ষিত ছিল।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন , তিনজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশা করছি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের গাড়িকে ৫০ গজ টেনে নিল ট্রেন, এসআইসহ আহত ৩

আপডেট সময় ১২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১