ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ক্যান্সারকে জীবনের ওপর প্রভাব ফেলতে দেননি সোনালি

আকাশ বিনোদন ডেস্ক : 

কীভাবে সময় চলে যায় আজ যখন আমি পেছন ফিরে তাকাই, আমি দেখি যুদ্ধে লড়াইয়ের সাহস, দেখি দুর্বলতাকেও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইচ্ছেটাকে দেখি, যা ক্যান্সার শব্দটিকে আমার জীবনের ওপর প্রভাব ফেলতে দেয়নি।”

গতকাল ৬ জুন ছিল ক্যান্সারজয়ীদের দিন। এই দিনেই ইনস্টাগ্রামে এমন বার্তা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সঙ্গে দিয়েছেন দুটি ছবির কোলাজ। প্রথম ছবিটি তোলা হয়েছে সোনালি অসুস্থ থাকার সময় হাসপাতালের বিছানায় এবং অন্যটি বর্তমান সময়ের। ২০১৮ সালের জুলাইয়ে সোনালি জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এরপরই উড়াল দেন নিউ ইয়র্কে। চিকিৎসা নিয়ে একই বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন।

নিজের চুলগুলো ভীষণ পছন্দের ছিল সোনালির। ক্যান্সারের চিকিৎসার জন্য চুলগুলো ফেলে দিতে হয়েছিল তার। তবে মনোবল হারাননি ৪৬ বছরের সোনালি। সাহসের সঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। সোনালি সেই লড়াই লড়তে গিয়ে ধৈর্য ধারণ করতে শিখেছেন, জীবনে আসা পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখেছেন। সোনালির কাছে এখন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ক্যান্সার তাকে প্রতিদিন বাঁচতে শিখিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

ক্যান্সারকে জীবনের ওপর প্রভাব ফেলতে দেননি সোনালি

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১