ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবদের জয়রথ থামালো শেখ জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অবশেষে মাটিতে নামালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুখোমুখি লড়াইয়ে মোহামেডানকে ১৬ রানে হারিয়েছে শেখ জামাল।

সোমবার (০৭ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শেখ জামাল নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান পারে মোহামেডান।

১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহামেডান। দুই ওপেনারের ব্যর্থতার পর অধিনায়ক সাকিব আল হাসান ২ রানে এনামুল হকের বলে বোল্ড হন। ৪৩ বলে ৫৭ করে নাদিফ চৌধুরী ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি দলটি।

এনামুল হক সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া জিয়াউর রহমান ২টি উইকেট দখল করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ফিফটিতে ভর করে ১৬১ রানের ভালো সংগ্রহ পায় শেখ জামাল। দলনেতা মাত্র ৩৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রান করেন। এছাড়া ১৭ বলে ঝড়ো ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন জিয়াউর রহমান।

মোহামেডান বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও আবু হায়দার ২টি করে উইকেট নেন।

জামালের হয়ে দারুণ ব্যাট করা অধিনায়ক সোহান ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

মোহামেডান ৪ ম্যাচে প্রথম হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে নেমে গেল। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠেছে জামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবদের জয়রথ থামালো শেখ জামাল

আপডেট সময় ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১