ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

সৌম্যর ঝড়ো ব্যাটে গাজী গ্রুপের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ প্রতিভা, কিন্তু অধারাবাহিকতার অপর নাম হয়ে গিয়েছেন সৌম্য সরকার। এই হার্ডহিটিং ওপেনার সম্প্রতি রানের দেখা পাচ্ছিলেন না।

অবস্থা এমন হয়েছিল যে, দুই অংক ছুঁতেই তার কষ্ট হতো। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে রানের দেখা পেলেন সৌম্য সরকার। ঝলমলে ফিফটি করে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জিতিয়েছেন। ডিপিএলের আজকের ম্যাচে ৭ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহর দল।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজীর গ্রুপের বোলিং তোপে পড়ে রূপগঞ্জন। নির্ধারিত ২০ ওভারে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। ইনিংসে মোট সাতটি ছক্কা থাকলেও কেউ বিশের ঘর পার করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে আল আমিন ফেরার সময় রুপগঞ্জের স্কোর ছিল ৫ উইকেটে ৬৬। সাব্বির রহমান ২১ বলে ১৮ ও সোহাগ গাজী ২০ বলে করেন ২১। শেষ দিকে কাজী অনিকের ৬ বলে ১৩* রানে কোনোমতে ১৩০ পার করে রূপগঞ্জ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ১টি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মেহেদি। এরপরই জুটি বাঁধেন সৌম্য ও মুমিনুল। তাদের জুটি থেকে আসে ৮২ রান। ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন সৌম্য। এরপরই অনিকের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরার সময় সৌম্য ফিরলে জুটির অবসান হয়। তখন সৌম্যর নামের পাশে ৪৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান। পরের ওভারে ২৯ বলে ২ চার ও এক ছক্কায় ৩৪ রান করে মুমিনুল। বাকিটা সারেন মাহমুদউল্লাহ (১৫*) ও ইয়াসির আলি (১৩*)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

সৌম্যর ঝড়ো ব্যাটে গাজী গ্রুপের জয়

আপডেট সময় ০৯:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১