ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

রপ্তানিখাতে নীতি সহায়তার সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

বহালকৃত রপ্তানি বাণিজিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়ানোর সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা নেওয়া যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের ডিসেম্বর ৩১ পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্য মিলের জন্য ইডিএফ ঋণ সীমা মার্কিন

ডলার ৩০ মিলিয়ন থাকছে। বৈদেশিক মুদ্রায় স্থানীয় সরবরাহ বিল ব্যাংকের নস্টো (নস্টো অ্যাকাউন্ট বা হিসাব হলো বিদেশে ব্যাংকগুলোর সঙ্গে দেশীয় ব্যাংকের অ্যাকাউন্ট) হিসাবের মাধ্যমে পরিশোধ ব্যবস্থাও একই সময়ের জন্য বহাল থাকবে।

এ বিষয়ে ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আনবে। আশা করি, আলোচ্য সময়ে সহায়তায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদের স্বস্তি দিতে কিছু নীতি সহায়তার সময়সীমা আগের মতো বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

রপ্তানিখাতে নীতি সহায়তার সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৮:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১