ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ঢাকা প্রিমিয়ার লিগে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। এরই সুবাদে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে রূপগঞ্জের ইনিংস।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। এরপরও চাপটা সামলে নিয়েছিলেন দলীয় ব্যাটসম্যানরা। কিন্তু ব্রাদার্সের এক আলাউদ্দিন বাবুর বোলিং তোপেই ধস নেমেছে রূপগঞ্জের ব্যাটিং লাইপআপে।

অবশ্য হ্যাটট্রিক পূরণ করতে তার বল করা লেগেছে দুই ওভার। এই তিন উইকেটের প্রথম শিকার মুক্তার আলি। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বল উড়িয়ে পুল করেন মুক্তার। ব্যাটের ওপরের দিকে লেগে বল ওঠে আকাশে। মিড উইকেট সীমানা থেকে অনেকটা ভেতরে দৌড়ে দারুণ ডাইভিং ক্যাচ নেন নাঈম জুনিয়র।

পরের বলটি ছিল শরীর তাক করা স্লোয়ার বাউন্সার। এবার সোহাগ গাজী স্লগ করার চেষ্টা করেন, বল তার গ্লাভসে ছোবল দিয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে।

পরের ওভারের প্রথম বলে নাবিল সামাদকে ফিরিয়ে আলাউদ্দিন পূর্ণ করেন হ্যাটট্রিক। অফ স্টাম্পে রাখা শর্ট বলে নাবিল সামাদ উড়িয়ে মারার চেষ্টা করেন, বল থাকে বৃত্তের ভেতরই। ক্যাচ নেন মিজানুর রহমান।

এদিন ৩.১ ওভার বল করে মাত্র ২১ রানের খরচায় ৪ উইকেট তুলে নেন আলাউদ্দিন বাবু। এটি তার ঘরোয়া ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক এবং টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা প্রিমিয়ার লিগে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

আপডেট সময় ১২:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১