ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

আকাশ বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিব যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়ে উঠেছেন সেই কাহিনি তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটি নির্মিত হয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে। শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সেলিম খান। গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

এবার বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি। দর্শকদের জন্য এ সুযোগটি করে দিচ্ছে শাপলা মিডিয়া। সম্পূর্ণ বিনামূল্যে ‘সিনেবাজ’ অ্যাপসে দেখা যাবে এটি।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘ঈদে আমরা সিনেবাজ অ্যাপসটির শুভ উদ্বোধন ঘোষণা করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং সিনেবাজ অ্যাপসের শুভ উদ্বোধন উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে সিনেমাটি। যে কেউ অ্যাপসটি ডাউনলোড করে সিনেমাটি দেখতে পারবেন। এটি দর্শকদের জন্য আমাদের বিশেষ উপহারও বলতে পারেন।’

শান্ত-দীঘি ছাড়া এতে আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। মুক্তির আগে ৩০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম প্রদর্শনী হয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

আপডেট সময় ১০:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১