ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

দফায় দফায় ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক

আকাশ জাতীয় ডেস্ক :

পরপর ছয়বার কেঁপে উঠল সিলেট নগরী ও আশপাশের এলাকা। কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়বার ভূমিকম্প হয়েছে দেশের পূর্বাঞ্চলের এই মহানগরীতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। প্রতিবার ভূকম্পনের সময় সাধারণ মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে তৃতীয় এবং ১১ টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূকম্পন অনুভূত হয়। এরপর দুপুর ২টা থেকে ৩টার মধ্যে আরও দুইবার ভূমিকম্প হয়।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান জানান, টানা ছয়বার ভূকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সিলেটের ঠিক কোন স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই বিষয়টি এখনো জানা যায়নি।

এদিকে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য সিলেট খুবই ঝুঁকিপূর্ণ। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

দফায় দফায় ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক

আপডেট সময় ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১