ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

উত্তাল সাগরে ১২ নাবিককে উদ্ধার করলো বিমানবাহিনীর হেলিকপ্টার

আকাশ জাতীয় ডেস্ক:

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে বিপদে পড়া পাথর বোঝাই জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি ‘এডব্লিউ-১৩৯’ হেলিকপ্টার।

বুধবার (২৬ মে) বিকেলে পৌনে ৩টার দিকে পতেঙ্গার ভাসানচর এলাকার এমভি সানভ্যালি নামের জাহাজ থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গার বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে নিয়ে আসা হয়।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর কাছে খবর পেয়ে ঢাকার তেজগাঁও থেকে বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মো. মান্নাফির নেতৃত্বে হেলিকপ্টার দুইটি বেলা দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১২ নাবিককে বৈরী আবহাওয়ার মধ্যেও সফলতার সঙ্গে উদ্ধার করে আনা হয়।

ঘাঁটিতে এনে ১২ নাবিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একজনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। সবাইকে ওষুধপত্র ও খাবার দেওয়া হয়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম জানান, জাহাজটির মালিককে খবর দেওয়া হয়েছে। শিগগির মালিকের প্রতিনিধির কাছে নাবিকদের হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

উত্তাল সাগরে ১২ নাবিককে উদ্ধার করলো বিমানবাহিনীর হেলিকপ্টার

আপডেট সময় ০৯:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১