ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে ভয়ের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতে আতঙ্ক ছড়ানো ‘ব্লাক ফাঙ্গাস’ বাংলাদেশে শনাক্ত হলেও তা নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধান হয়ে চলার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে করোনা প্রতিরোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ কর্মসূচির উদ্বোধনের সময় জাহিদ মালেক এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের মধ্যে ‘কালো ছত্রাকের’সংক্রমণ দেখা দিচ্ছে। বিরল এ সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। অনেক সময় আক্রান্তের প্রাণরক্ষায় অস্ত্রোপচারের মাধ্যমে চোখ বা চোয়ালের হাড় অপসারণ করতে হয়।

গত কয়েক মাসে ভারতে প্রায় নয় হাজারের মতো মানুষের শরীরে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের একটি বড় অংশের দেহে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে কোভিড থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে।

ভারতে রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সতর্ক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশেও দুইজনের শরীরে রোগটি শনাক্তের কথা জানানো হয়।

গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের দেহে রোগটি শনাক্ত হয়। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

মঙ্গলবার বাংলাদেশেও ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়ার তথ্যটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ছত্রাকটি নিয়ে ভয়ের কিছু নেই বলে জানান। ফাঙ্গাসবিরোধী ওষুধ তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়েছে জানান মন্ত্রী।

এ সময় ভারত থেকে নতুন করে করোনার টিকা আসছে না বলেও জানান জাহিদ মালেক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে ভয়ের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১