ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আসছে

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। রবিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে এক বৈঠকে এ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাইস ফেডারেশনের (এমআরএফ) ভাইস প্রেসিডেন্ট মি. অং থান উ। খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও বৈঠক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈঠক সূত্র জানিয়েছে, মিয়ানমার প্রাথমিকভাবে বাংলাদেশে এক লাখ টন চাল রফতানি করতে সম্মত হয়েছে। যদিও বাংলাদেশ ১০ লাখ টন চাল আমদানির প্রস্তাব দেয়। প্রতি টন চালের দাম পড়বে ৪৪৫ ডলার। আরও জানা গেছে, চুক্তি অনুযায়ী উভয় দেশের প্রতিনিধি দল ১০ দিনের সময় পেয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্টের সম্মতি নেবে নিজ দেশের প্রতিনিধি দল। পরে চুক্তি অনুযায়ী চাল আমদানি করা হবে।

উল্লেখ্য, গত শনিবার চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার দলটির সদস্যরা দিনব্যাপী বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আসছে

আপডেট সময় ০৩:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭