ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী বদিউজ্জামান জানান, শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস ইঞ্জিন ইউনিটের সুইচ ইয়ার্ডের কারেন্ট ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকট শব্দ হয়ে প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৭টা ৫ মিনিটে ২৩০ কেভি বাসবারে কারেন্ট ট্রান্সফারে তেল লিকেজ হয়ে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্ট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্বীকার করে বলেন, ঘটনার পর আমাদের বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের প্রচেষ্টায় শনিবার রাত ৮টার মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট, ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্টের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে।

তবে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন এ রিপোর্ট লেখা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ৫নং ইউনিটের উৎপাদন কবেনাগাদ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

কেন এ ঘটনা ঘটল- এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ

আপডেট সময় ১১:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১