ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে বিয়ে, স্বামীর সঙ্গে কথা বলে নববধূর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবের নববধূ হাবিবা বেগমের (২০) সঙ্গে দেখা হলো না স্বামীর। স্বামী-স্ত্রীর দেখা হওয়ার আগেই নীরবে পৃথিবী থেকে বিদায় নিলেন হাবিবা। এর আগে রাতে স্বামীর সঙ্গে কথা বলেন তিনি।

গত এক বছর আগে উপজেলার তেয়ারীরচর গ্রামের যুবক সুজনের সঙ্গে টেলিফোনে বিয়ে হয়েছিল হাবিবার। বিয়ের পর স্বামী এখনো দেশে আসেনি। ফলে তাদের দেখাও হয়নি। এর মধ্যে শুক্রবার সকালে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাবিবা।

ভৈরবের গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের আবদুস সালামের মেয়ে হাবিবা বেগম। পুলিশ খবর পেয়ে বিকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উভয় পরিবারের আলোচনা ও সম্মতিতে গত এক বছর আগে হাবিবা বেগমের বিয়ে হয় মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী সুজনের সঙ্গে। স্বামী সুজন বিদেশে থাকায় টেলিফোনে বিয়ে হয় তাদের। কথা ছিল আগামী মাসে সে দেশে এসে বউকে অনুষ্ঠানের মাধ্যমে ঘরে তুলবে।

বিয়ের পর থেকে হাবিবা প্রতিনিয়ত স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলত। গত রাতে স্বামীর সঙ্গে কথা বলার পর পরিবারের সঙ্গে কিছুটা কথাকাটাকাটি হয় বলে জানা গেছে। শুক্রবার সকালে ডাকাডাকির পর সে ঘুম থেকে না উঠলে ঘরের দরজা ভেঙে দেখা যায় দড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে হাবিবা। তবে আত্মহত্যার বিষয়ে কোনো কথা বলেননি পরিবারের সদস্যরা।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরে তার লাশ থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইলে বিয়ে, স্বামীর সঙ্গে কথা বলে নববধূর আত্মহত্যা

আপডেট সময় ০৯:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১