ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অপহরণের ৪ দিন পর পাটক্ষেতে শিশুর বস্তাবন্দি লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অপহরণের ৪ দিন পর পাটক্ষেতে মিলল মুরসালীন (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মুরসালীন উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে এক নারী পাটক্ষেতের মধ্যে বস্তাবন্দি লাশ দেখে লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন নবাব আলী মণ্ডলের বাড়ির দক্ষিণে প্রায় চারশ’ গজ দূরে কৃষক বছির উদ্দিনের পাটক্ষেতে বস্তাবন্দি লাশ দেখতে পান।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অজ্ঞাত স্থানে শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

পাংশা থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামি গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।

উল্লেখ্য, গত রোববার সকাল ৭টার দিকে নিজ বাড়ির পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

অপহরণের ৪ দিন পর পাটক্ষেতে শিশুর বস্তাবন্দি লাশ

আপডেট সময় ১১:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১