ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় রোববার নগরীর কুইন্স এলাকায় একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মোহাম্মদ সাকিব চৌধুরী (২২)।

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সাকিব রোববার বেলা সাড়ে ৩টার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকাল ৪টার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে ড্রাইভ দেন। পানিতে পড়ার পর তাকে ভাসতে দেখে লাইফগার্ডরা সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মাউন্ট সিনাই হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সাকিবকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বাসায় ফোন করে বলা হলে পরিবারের সবাই হাসপাতালে যান। সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সাকিব চৌধুরীর মরদেহ পার্কচেস্টার জামে মসজিদের নিজস্ব ফিউনারেল হোমে রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিউজার্সির টোটোয়ার পার্কচেস্টার জামে মসজিদের কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে মসজিদের সেক্রেটারি নুরুল ইয়াহিয়া জানিয়েছেন। নিউইয়র্কে গত এক বছরে ছয়জন তরুণের অকাল মৃত্যু হয়েছে।

ব্রংকসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড়ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১