ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

নয় মাসে ৮৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির রেকর্ড

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার দ্বিতীয় আঘাতের মধ্যে গত মার্চ মাসে আরও ১০ হাজার ৭৬২ কোটি ৫৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ নিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের মাত্র ৯ মাসে (জুলাই থেকে ৩১ মার্চ) ৮৫ হাজার ৯৯০ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। এর আগে কখনোই নয় মাসে এত বেশি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের মার্চ মাসের তথ্য অনুযায়ী, বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক আমানতের বিপরীতে ৩ থেকে ৬ শতাংশ সুদ বা মুনাফা দিচ্ছে। কিন্তু সঞ্চয়পত্রে সুদ পাওয়া যাচ্ছে ১১ শতাংশের বেশি। তাই সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকে আমানতের সুদহার কম হওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন সাধারণ মানুষ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৯০ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। সুদ-আসল বাবদ ৫২ হাজার ৯৭০ কোটি টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ দাঁড়াল ৩৩ হাজার ২০ কোটি ৬৫ লাখ টাকা।

সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের ত‌থ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের সঞ্চয়পত্র থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নে‌ওয়ার লক্ষ্য ঠিক ক‌রে। কিন্তু প্রথম ৯ মাসেই (জুলাই-মার্চ) ৩৩ হাজার ২০ কোটি টাকার সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

নয় মাসে ৮৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির রেকর্ড

আপডেট সময় ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১