ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের

‘ভারতীয় ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ’

আকাশ জাতীয় ডেস্ক:

যে কোনো সময় দেশে কোভিড-১৯ এর পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বুধবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চলে এসেছে। এমনকী চোখ রাঙাচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবাইকে সচেতন থাকতে হবে।

‘সরকারের চলমান লকডাউন ও মানুষ এবং পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারন নেই। ’

তিনি বলেন, ভারতের ভ্যারিয়েন্টে ভারতে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। করোনায় ভারতে দৈনিক মৃত্যুর ৪ হাজারের উপরে। ভারতের এই ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। ’

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, ভারতের ভ্যারিয়েন্ট দেশে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এই ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘ভারতীয় ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ’

আপডেট সময় ০৫:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১