ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম বিপুল (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মে) রাতে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি গত ২৮ রমজান ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

নিহতের পরিবার জানায়, পাঁচতলা ভবনের ছাদে আত্মীয় স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিপুল। এ সময় আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান। পরে আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ভবন থেকে পড়ে এক ব্যক্তির মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাটির খোঁজ-খবর নিচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১