ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

‘গেম খেলার জন্য ফোন কিনে’ না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে আখিরুল ইসলাম (১৩) নামে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ‘ফ্রি-ফায়ার’ গেম খেলার জন্য দরিদ্র কৃষক বাবা স্মার্ট ফোন কিনে দিতে না পারায় সে অভিমানে আত্মহননের পথ বেঁছে নেয়।

রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর এরুলিয়া গ্রামে বাড়ির পাশে কুঁড়েঘরের আড়া থেকে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আখিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার আলাদিপুর এরুলিয়া গ্রামের কৃষক নুর আলম আনছারীর ছেলে। সে স্থানীয় উথলী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, ছোট ভাই আখিরুল ইসলাম মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেমে আসক্ত হয়ে পড়ে। বন্ধুরা সবার তাদের স্মার্ট ফোনে গেমস খেলে। আখিরুলও নিজের ফোনে ওই গেম খেলতে চায়। তাই সে বাবা-মার কাছে একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল। বোরোধান কাটামাড়াই শেষ হলে তাকে ফোন কিনে দেওয়ার আশ্বাসও দেয়া হয়েছিল। কিন্তু সে ধৈর্য ধরতে না পেরে অভিমানে বাড়ির পাশে কলাবাগানে কুঁড়েঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গেম খেলার জন্য স্মার্ট ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্র আখিরুল অভিমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের অনুরোধে ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

‘গেম খেলার জন্য ফোন কিনে’ না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৯:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১