ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যারিয়েন্ট চিহ্নিতে ভারত ফেরতদের পরীক্ষা করা হবে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার ভারতীয় ধরন চিহ্নিত করতে সেখান থেকে যারা দেশে ফিরেছেন তাদের সবাইকে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

রবিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

এর আগে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ভারত ফেরত দুইজনের শরীরে করোনা শনাক্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছিলেন মহাখালী করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এই দুজনের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই দুজনকে আলাদা রাখা হয়েছে। তাদের এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে।

অসচেতনভাবে ঈদ যাত্রার কারণে সামনে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভ্যারিয়েন্ট চিহ্নিতে ভারত ফেরতদের পরীক্ষা করা হবে

আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১