ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএনসিসিতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

আকাশ জাতীয় ডেস্ক:

গত বছরের মতো এবারও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ঈদগাহগুলোতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজের জামাতে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (১৩ মে) উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান বলেন, এবারও উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকার কোনো মাঠে বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই ঈদের নামাজ আদায় করতে হবে।

সাধারণত করোনার আগের বছরগুলোতে ডিএনসিসির প্রতিটি এলাকার বিভিন্ন মাঠ ও ঈদগাহ মিলে গড়ে পাঁচটি করে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে এমন ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএনসিসিতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১