ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঈদের আগে বাড়ল সোনার দাম

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণ দেখিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) জরুরি সভায় সিদ্ধান্তের পর দুপুর ১টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২৩৩৩ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, `জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে সোনার দাম না বাড়ানোর পক্ষে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে সোনার দাম বাড়াতে হচ্ছে।’

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকায়, ২১ ক্যারেটের সোনার ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঈদের আগে বাড়ল সোনার দাম

আপডেট সময় ০৪:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১