ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: আড়ংকে লাখ টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রাজধানীতে পোশাক বিক্রয় প্রতিষ্ঠান আড়ংয়ের একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ক্রেতা থাকায় এ জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটির আসাদগেট শাখাকে।

বৃহস্পতিবার বিকালে এ জরিমানা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেয়া হবে।’

আড়ং কর্তৃপক্ষ জানায়, তারা মাস্ক পরেই স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রেখেছে। কিন্তু ক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন ক্রেতার সঙ্গে তিনজন, চারজন করে চলে আসেন। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না।’

জরিমানা গুনে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা করপোরেশনের নির্দেশনা মেনে চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: আড়ংকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১