ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী ৬ তারিখের মধ্যে আমাকে হত্যা করা হবে: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে ফের তোলপাড় সৃষ্টি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই স্ট্যাটাসে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আগামী ৬ তারিখের মধ্যে তাকে ও তার ছেলেকে হত্যা করা হবে বলে তিনি আশংকা করেছেন।

সোমবার দুপুর ২টা ৩৩ মিনিটের সময় কাদের মির্জার ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়ার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন (হুবহু), ‘একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতোমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩টি একে ৪৭ ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি থাকবো, সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

বিষয়ে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে তরুণ সাংবাদিক মুজাক্কিরসহ দুইজনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৬ তারিখের মধ্যে আমাকে হত্যা করা হবে: কাদের মির্জা

আপডেট সময় ১০:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১