ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসছে ১০ মে

আকাশ জাতীয় ডেস্ক:

চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী ১০ মে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনগুলো নিজেদের জাহাজে করে আনা হবে।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে।

আগামী ঈদুল ফিতর পর্যন্ত লকডাউন রাখার বিষয়ে তার মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই সময়ের মধ্যে কোনো আন্তঃজেলা গণপরিবহন চলবে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা

চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসছে ১০ মে

আপডেট সময় ০৩:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১