ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে।

একদিনে দেশটিতে ২ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। দৈনিক শনাক্ত ও মৃত্যুতে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১২৩ এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩।

সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তানটাইমস।

দেশটির সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হলো- মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও রোববার রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। মৃত্যু হয়েছে ৫৭ জনের।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, গতকাল ভারতে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৮০৬ জন।

ভারতে পাঁচ দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর ছয় দিন ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০। দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় যতসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, তা আগে কখনো হয়নি। তা ছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে একটি বিশ্ব রেকর্ডও হয়েছে। বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত রোগী আগে কখনো শনাক্ত হয়নি।

ভারতে কয়েক দিন ধরেই করোনা রোগী শনাক্তে বিশ্ব রেকর্ড হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

আপডেট সময় ০১:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১