ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কন্টিনজেন্ট-কনভারটিবেল পারপেচুয়াল বন্ড সমাপ্ত করল সিটি ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যাসেল থ্রি গাইডলাইন অনুযায়ী দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘কন্টিনজেন্ট-কনভারটিবেল পারপেচুয়াল’ বন্ড চালু করল সিটি ব্যাংক। অতিরিক্ত টায়ার-১ ক্যাপিটাল- এর আওতায় এই বন্ডের মাধ্যমে চারশ কোটি টাকা বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে উত্তোলন করে।

এ উপলক্ষে ওয়েস্টিন হোটেলে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান একটি ভিডিও বার্তা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ।

এই নতুন বন্ড চালু করার অংশ হিসেবে বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে সিটি ব্যাংক, যার মধ্যে মূল সমন্বয়ক হিসেবে আছে ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এই বন্ড চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘রিস্ক বেইসড ক্যাপিটাল “এডিকুয়েসি রেসিও” বা সিএআর’ পরি পালন করেছে সিটি ব্যাংক। ফলে প্রতিষ্ঠানটির মূলধনী সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

এই পারপেচুয়াল বন্ড চালু করার জন্য নীতিনির্ধারক এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

ঋণ এবং ইকুইটির সমন্বয়ে মূলধন কাঠামোর পুনঃবিন্যাসের মাধ্যমে অধিক বিনিয়োগের পথ প্রশস্ত করল সিটি ব্যাংক। প্রথমবারের মত চালুকৃত এই পারপেচুয়াল বন্ডটি আগামী দিনে দেশের ব্যাংকিং খাতের প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কন্টিনজেন্ট-কনভারটিবেল পারপেচুয়াল বন্ড সমাপ্ত করল সিটি ব্যাংক

আপডেট সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১