ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে বন্ধ হলো খেলা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ম্যাচ চলাকালে খবর এলো আইরিশ এক ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে আজ শুক্রবার সকালে নামে দুই দল। টসে জিতে ফিল্ডিংয়ে নামে আইরিশরা। বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও পরে সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায়।

কিন্তু ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলতেই খবর আসে আইরিশ পেসার রোহান প্রিটোরিয়াস করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই খবরে বন্ধ হয়ে যায় খেলা।

বৃহস্পতিবার পুরো দলের করোনা টেস্ট করা হয়। কিন্তু এর রেজাল্ট এলো ম্যাচ চলাকালীন অবস্থায়। পরে দ্রুত তাকে অন্য ক্রিকেটারদের কাছ থেকে আলাদা করে হোটেলে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে বন্ধ হলো খেলা

আপডেট সময় ০৪:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১