ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

গুরুদাসপুরে টাকা-স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও, খোঁজ দিলেই পুরস্কার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের ছেলে সন্তান নিয়ে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া কেউ স্ত্রী ও সন্তানের খোঁজ দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী আবুল বাশার।

জানা গেছে, উপজেলার মাঝপাড়া গ্রামের প্রবাসী মো. আবুল বাশারের সঙ্গে ২০১৩ সালে পাশের তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের মেয়ে শম্পা খাতুনের বিয়ে হয়। বিয়ের চার মাস পরে স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। বিয়ের এক বছর পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। যার বয়স এখন ৭ বছর চলছে।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে তিনি বাসায় আসেন। বাসায় আসার কয়েক দিনের মধ্যেই তার মা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি তার মাকে নিয়ে হাসপাতালে আসলে তাদের অগোচরে বাড়িতে থাকা নগদ ৫ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ ছেলে মো. বাঁধন পারভেজকে নিয়ে তার স্ত্রী পালিয়ে যান। তবে কীভাবে কার সঙ্গে পালিয়ে গেছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।

ভুক্তভোগী প্রবাসী আবুল বাশার জানান, তিনি তার স্ত্রী-সন্তানকে খুব ভালোবাসতেন। তাদের কোনো চাহিদা কখনো অপূর্ণ রাখেননি। সৌদি থাকা অবস্থায় তার স্ত্রী শম্পা খাতুনকে তিনি দুইবার ওমরা হজ করিয়েছেন। কয়েক দিন আগে বাসায় এসে তার মা অসুস্থ হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

পরে তাদের অগোচরে তার স্ত্রী নগদ ৫ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই তার স্ত্রীর পরিবার-পরিজনদের জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে আবুল বাশার পালিয়ে যাওয়া স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

গুরুদাসপুরে টাকা-স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও, খোঁজ দিলেই পুরস্কার

আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১