ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরামবাগকে হারালো পুলিশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

একের পর এক পরাজয় যেন গা সওয়া হয়ে গেছে আরামবাগ ক্রীড়া সংঘের। এবার তারা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

টানা আট হারের পর উত্তর বারিধারার সঙ্গে ৮ গোলের ম্যাচে ড্র করেছিল আরামবাগ। এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলে ডগলাস সিলভার দল। কিন্তু পরের ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছাড়তো হলো তাদের। এবারও অবশ্য পয়েন্ট ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিল আরামবাগ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পুলিশ। ১৪তম মিনিটে দলকে এগিয়ে দেন জমির উদ্দীন। এরপর বাল্লো ফারমুসার পাস থেকে ২৯তম মিনিটে পুলিশের ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিক পুডা।

আখন্দের পাস থেকে ৭২তম মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আরামবাগ। তবে বাকি সময় তাদের আর কোনো সুযোগ দেয়নি পুলিশ।

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় আটে ওঠে এসেছে পাকির আলীর দল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে আরামবাগ। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সৌর বিদ্যুৎ প্রকল্পে ৬ কোটি ৩৭ লাখ ইউনিটের

আরামবাগকে হারালো পুলিশ

আপডেট সময় ০৮:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১