ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকসেবী ভাইকে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:    

রাজধানীর বাড্ডায় ছোট দুই ভাইয়ের মারধরে বড় ভাই সৈয়দ আব্দুল্লাহ আলার (৪২) মৃত্যু হয়েছে। নিহত আলা মাদকসেবী ছিলেন বলে তার পরিবার দাবি করেছেন।

এ ঘটনায় নিহত আলার দুই ভাইকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। বিকেলে খবর পেয়ে পুলিশ আলার মরদেহ উদ্ধার করেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আলার বাবার নাম সৈয়দ আবদুস সালাম। তিনি তিন সন্তানকে নিয়ে দক্ষিণ বাড্ডার দাগ নম্বর ‘ক’ এলাকায় থাকতেন। আবদুস সালামের অপর দুই ছেলে মুসা ও মিঠু।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আলা মাদকাসক্ত ছিলেন। সকালে মাদকের টাকার জন্য তার বাবাকে মারধর করেন আলা। বাবাকে মারধর করার কারণে ছোট দুই ভাই আলাকে মারধর করেন। পরে আলাকে রশি দিয়ে বেঁধে গায়ে গরম পানি ঢালেন মুসা ও মিঠু। এতে আলার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাদেরকে আটক করেছে। নিহতর পরিবারের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোওয়ারদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকসেবী ভাইকে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১