ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সাইফের রোমাঞ্চকর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

উত্তর বারিধারার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। পিছিয়ে পড়েও পল পুটের দল জিতেছে ২-১ ব্যবধানে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে কোচনেভের পাস থেকে বারিধারাকে এগিয়ে দেন আরিফ হোসেন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সাইফ। ৪৪তম মিনিটে ইয়াসিন আরাফাতে পাসে বারিধারার জাল খুঁজে নেন জন ওকোরি।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে দু’দল। তবে কেউ কারও রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে ফের গোলের উচ্ছ্বাসে মেতে ওঠে সাইফ। বদলি হিসেবে নামা মোহাম্মদ রহিম উদ্দীনের অ্যাসিস্টে দলকে জয়সূচক গোল এনে দেন আরেক বদলি খেলোয়াড় মোহামেদ সাজ্জাদ হোসেন।

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ৫ নম্বরে ওঠে এসেছে সাইফ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে বারিধারা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সাইফের রোমাঞ্চকর জয়

আপডেট সময় ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১