ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার, ২ বন্ধু আটক

আকাশ জাতীয় ডেস্ক:   

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াসিন আরাফাত নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের ২ বন্ধুকে আটক করেছে।

শনিবার (২০ ফোব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের হাজীপাড়ার ভাড়া বাসার ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরাফাত আশুগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুর রহমানের ছেলে।

আটকরা হলো মকবুল হোসেনের ছেলে আলভী ও মৃত ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার বিকেলে ইয়াসিন আরাফাতকে তার বন্ধু আলভী, একান্ত শিকদার, প্রান্ত শিকদার, রায়হান ও সুমন ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বারবার তাকে ফোন করলেও রিসিভ করছিল না। পরে রাত সাড়ে ১১টায় ইয়াসিনের ভাই তুষার ইয়াসিনের ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েজ মেসেজে দেখতে পান সে তার বন্ধু রায়হানকে বলছে তারা বাসার ছাদে আছে। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাসার ছাদে গিয়ে দেখতে পান ছাদের গেট ভেতর থেকে বন্ধ, অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রাতেই বাসায় ফিরে আসেন। পরে শনিবার সকালে পাশের ছাদ দিয়ে গিয়ে দেখেন জিআই তার গলায় পেঁচিয়ে ইয়াসিনের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ তাকে ডেকে নিয়ে হত্যা করেছে ওর বন্ধুরা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার, ২ বন্ধু আটক

আপডেট সময় ০৭:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১