ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কমিশন তাকে গ্রেপ্তার করে আগামী ২৫ শে সেপ্টেম্বর কমিশনে হাজির করারও নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে ইসলামাবাদের এসএসপি অপারেশনকে নির্বাচন কমিশন একটি চিঠি লিখেছে। তাতে বলা হয়েছে, ১৯৭৬ সালের প্রতিনিধিত্ব আইনের ১০৩-এ ধারার অধীনে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করা হয়েছে। তাকে ১৪ই সেপ্টেম্বর কমিশনে হাজির হতে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হন নি। কমিশন তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ওই চিঠিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত মহাপরিচালক (আইন) মালিক মুজতবা আহমেদ। এতে পুলিশকে বলা হয়েছে, ইমরান খান নিয়াজিকে গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে। তাকে গ্রেপ্তার করে ২৫ শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনে হাজির করতে হবে। আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য ২৫ শে সেপ্টেম্বর কমিশনে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে ইসলামাবাদের এডভোকেট জেনারেলকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ

আপডেট সময় ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭