ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মঙ্গলের মাটিতে ঐতিহাসিক অবতরণ নাসার রোবট যানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অবশেষে সফল হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির রোবট যান সফলভাবে অবতরণ করল মঙ্গলের মাটিতে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার আগ মুহূর্তে লালগ্রহে অবতরণ করে মহাকাশ যান ‘পারসিভেয়ারেন্স’।

বিবিসি জানায়, সাত মাস আগে ছয় চাকার এই স্বয়ংক্রিয় যানটি পৃথিবী থেকে ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল।

এই মহাকাশ মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল মঙ্গলের পৃষ্ঠে যানটির অবতরণের মুহূর্তটি। কারণ এর আগে বহু মহাকাশযান এই কাজ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে।

নাসায় পারসিভেয়ারেন্সের উপ প্রকল্প ম্যানেজার ম্যাট ওয়ালেস বলেন, ‘মহাকাশ মিশনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর অন্যতম হল সফল অবতরণ। মঙ্গলগ্রহে এর আগে যেসব মিশন পাঠানো হয়েছে তার মধ্যে ৫০ শতাংশ যান মঙ্গলের পিঠে সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হয়েছে। কাজেই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রোবট যানটি নিরাপদে নামানো।’

ফলে ঐতিহাসিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন নাসার বিজ্ঞানীরা। সবার মধ্যে ছিল উৎকণ্ঠা নিয়ে।যানটি সফলভাবে মঙ্গলে অবতরণ করার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসের জেট প্রপালসন ল্যাবরেটরিতে উল্লাসে মেতে ওঠেন বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলের মাটিতে ঐতিহাসিক অবতরণ নাসার রোবট যানের

আপডেট সময় ১২:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১