ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম তরুণদের একাংশের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে একুশের অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক: 

ইউনেস্কো এবং জাতিসংঘে ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজল্যান্ড মিশনের সম্মিলিত উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ (আইএমএলডি) উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠান হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা”। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা কোভিড-১৯ অতিমারির এই নজিরবিহীন সঙ্কট মোকাবেলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলপ্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার ও এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।

মানুষ কীভাবে মাতৃভাষায় তার অবিচ্ছেদ্য অধিকারকে ধরে রাখতে পারে এবং বিশ্বব্যাপী বহুভাষিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে পারে, ইভেন্টটিতে সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া এতে থাকবে একটি বহুভাষিক সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠানটি জাতিসংঘ ওয়েভ টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। ওয়েভ টিভি’র লিঙ্ক: http://webtv.un.org

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে একুশের অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৬:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১