ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার হামলার আশঙ্কায় এটিএম লেনদেন বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

সাইবার হামলার আশঙ্কায় দেশের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) লেনদেন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষুদে বার্তা পাঠিয়ে ডেবিট কার্ডে লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার আশঙ্কায় সর্তক থাকার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)।

কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছে, কারিগরি উন্নয়নের জন্য ডেবিট কার্ড দিয়ে লেনদেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অসুবিধার জন্য দুঃখিত।

সিআইআরটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৫ ফেব্রুয়ারি সাইবার হামলার মুখে পড়ে বলে তথ্য পাওয়া গেছে।

‘সাইবার থ্রেট অ্যালার্ট: নিউ ভ্যারিয়েন্টস অব কাসাব্লাংকা লোডার্যাট ইনফ্রাস্ট্রাকচার টার্গেটিং বাংলাদেশ’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে এর পেছনে ‘কাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার হামলার আশঙ্কায় এটিএম লেনদেন বন্ধ

আপডেট সময় ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১