ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়াসা থেকে পাওয়া পাম্প স্টেশনগুলো অচল: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা ওয়াসা থেকে পাওয়া পানির পাম্প স্টেশনগুলো অচল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার নগরীর ৭২ নম্বর ওয়ার্ডে মান্ডা খালে চলমান বর্জ্য অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের এ কথা জানান।

মেয়র তাপস বলেন, ‘ওয়াসার কাছ থেকে যে পাম্প স্টেশনগুলো পেয়েছি সেগুলো অচল। আমরা এখনো চালু করতে পারিনি। আমরা যদি পাম্প স্টেশনগুলো চালু করতে না পারি, তাহলে পানি নিষ্কাশন আমাদের জন্য দুরূহ অবস্থা হয়ে দাঁড়াবে।’

তাপস বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি, আশা করছি আগামী এপ্রিলের মধ্যে আমরা এগুলো চালু করতে পারব। আমরা বিশেষজ্ঞ এবং কারিগরি বিশেষজ্ঞদের দিয়ে কাজ করাচ্ছি।’

কোনো প্রভাবই কাজকে ব্যাহত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জানুয়ারি মাসের প্রথম থেকে খাল দখলমুক্ত এবং বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছি। এই কাজে যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আমাদের কাজকে ব্যাহত করতে পারবে না। শ্যামপুর খাল ১০০ ফুট ছিল, তা দখল হয়ে খালের মাত্র আট ফুট জায়গা আমরা পেয়েছিলাম। সেটি আমরা দখলমুক্ত করেছি, আরও কাজ চলছে। একই রকম অবস্থা প্রায় সব খালেরই। সব খালেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ আমরা মান্ডা খালে এসেছি, এখানেও দেখতে পাচ্ছি নতুন করে কিছু দখল হয়েছে। আমরা আজ থেকে এখানেও ব্যবস্থা নেব।’

ডিএসসিসি মেয়র জানান, এ পর্যন্ত অভিযানের ৪৫ দিনে প্রায় এক লাখ মেট্রিক টন বর্জ্য-মাটি খাল থেকে অপসারণ করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত আরও গতিশীলভাবে এ কার্যক্রম পরিচালিত হবে জানান তাপস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়াসা থেকে পাওয়া পাম্প স্টেশনগুলো অচল: মেয়র তাপস

আপডেট সময় ১০:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১