ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাফনের ১২ দিন পর নির্মানাধীন ভবনে শতবর্ষী নারীর মরদেহ!

আকাশ জাতীয় ডেস্ক:   

গাইবান্ধার সাদুল্লাপুরে একশ তেরো বছর বয়সে মারা যাওয়া এক নারীর মরদেহ দাফনের ১২ দিন পাওয়া গেছে নির্মানাধীন ভবনে। খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পাশাপাশি কে বা কারা এই কাজ করেছে তার সন্ধানে নেমেছে পুলিশ। মৃত নারীর স্বজনেরা লাশটি পুনারায় দাফন আর এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

জানা যায়, সাদুল্লাপুরের হাসান পাড়া গ্রামের মৃত তছুর মিয়ার স্ত্রী নছু মাই একশ তেরো বছর বয়সে গত ৫ ফেব্রুয়ারী মারা যান। ধর্মীয় রীতি মেনে ওইদিনই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার সকালে ওই কবরস্থানের পাশে একটি নির্মানাধীন ভবনে শ্রমিকরা একটি মরদেহ দেখতে পায়। পরে জানা যায় সেটি ১২ দিন আগে দাফন হওয়া নছু মাইয়ের।

খবর পেয়ে পুলিশ এসে তাকে দাফন করা কবরটি ফাঁকা দেখতে পায়। পুলিশ নির্মানাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করে বলে জানান ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কে বা কারা কেন ওই নারীর লাশ কবর থেকে তুলেছে পুলিশ চানার চেষ্টা করছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পুনরায় দাফন করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাফনের ১২ দিন পর নির্মানাধীন ভবনে শতবর্ষী নারীর মরদেহ!

আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১